বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক! মাগুরায় সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নিউজ নারায়ণগঞ্জের সিইও তানভীর হোসেনের মায়ের ইন্তেকাল, বিএনপি সাইবার ইউজার দলের শোক সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার! মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রিটিশ আমলের আইন বাতিল করে আল্লাহর বিধানভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার দাবি গণঅধিকার পার্টি (পিআরপি)’র The Oxford Dialogue: Reimagining Bangladesh’s Future After July Revolution* *— Professor M A Barnik

মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক!

সংবাদদাতা / ৪ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় সদর উপজেলার বরনাতুল বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৭ জুন) মাগুরা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটককৃতরা হলেন— মোঃ ইজাজুল বিশ্বাস (২৬), পিতা বিল্লাল হোসেন এবং মোঃ নয়ন ইসলাম (২৪), পিতা মৃত রুস্তম ইসলাম। তারা উভয়েই মাগুরা সদর উপজেলার বরনাতুল বেপারীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে আরো জানা যায়, বরনাতুল বেপারীপাড়ায় রবিউল হোসেনের বাড়ির সামনে পাকা সড়কে অবস্থানকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের ওসি মোঃ কাওছার আলম। এ সময় এসআই মেহেদী হাসান, এএসআই আলী শেখ, এএসআই মোঃ সাইফুল ইসলামসহ ডিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৭/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]