মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধ কোটি টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার আত্নসাতের অভিযোগ! মাগুরায় মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন মাগুরা শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মাধবদীতে কারখানার ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক কলম-যুদ্ধের জবাব কী কারাগার?* *—-অধ্যাপক এম এ বার্ণিক* নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ মাগুরায় মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুরার শিক্ষা হউক দৃঢ় প্রত্যায়ে আরো সামনে এগিয়ে চলার

ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সংবাদদাতা / ১২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

কে এম ইউসুফ, চট্টগ্রাম :

মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক রহমান ঘোষিত লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট এর আওতায় দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন ড. শহীদুল্লাহ একাডেমীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৯ জুন) কর্মসূচির শুরুতে কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পাঠ ও বিদ্যালয়ের প্রত্যহিক সমাবেশ শেষে প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বিদ্যালয় চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্ব বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মতো ক্যাম্পেইন ঘোষণা করেছেন, যা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, পীযুষ নাথ, মো. আলী আকবর, খুরশিদা আক্তার, মো. মিজানুর রহমান, কাকলী ঘোষ, মো. রাশেদুল, এ. জে. নওয়াজ তালুকদার, মো. নুরুজ্জামান, এস. এম. সালাউদ্দিন, অর্পিতা ভট্টাচার্য, জান্নাতুল বুশরা, মো. আবু তাহের, মো. ইলিয়াস ও ফরিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]