শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
অরক্ষিত স্বাধীনতা থেকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা: মেজর এম. এ. জলিলের জীবন ও দর্শনে আগামীর বাংলাদেশ- ডক্টর হামিদুর রহমান আজাদ প্রথম রাজবন্দী মেজর জলিলের আদর্শে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এম জাহিদ ইতিহাস, সংগ্রাম ও আদর্শের পথচলা: একটি বিশেষ প্রতিবেদন- এ্যাডভোকেট মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ – শহিদুজ্জামান কাঁকনের স্মৃতি ও ভবিষ্যতের টানাপোড়েন: মেজর জলিল, ইতিহাস ও রাজনীতির নতুন পাঠ–আসাদুর রহমান খান, জাগপা মেজর আব্দুল জলিল: আদর্শ, সংগ্রাম ও সমকালীন প্রাসঙ্গিকতা– শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল-হাদী  ইতিহাসের দায়মুক্তি ও আগামীর বাংলাদেশ: সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি–ব্যারিস্টার আব্বাস ইসলাম খান সেক্টর কমান্ডার এমএ জলিলের স্মৃতিচারণে ইতিহাসের প্রতি দায়বদ্ধতা ও নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা – মাসুমা খাতুন মুক্তি সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং, রোগীদের দুর্ভোগ

সংবাদদাতা / ৩৩৭ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের অভ্যন্তরীণ সভা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনদের অভিযোগ, জরুরি রোগী নিয়ে হাসপাতালে আসার পর দ্রুত চিকিৎসার পরিবর্তে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় দায়িত্বরত কোনো চিকিৎসককে জরুরি বিভাগে না পেয়ে খোঁজাখুঁজির পর জানা যায়, তারা হাসপাতালের একটি অভ্যন্তরীণ মিটিংয়ে অংশ নিচ্ছেন।

অভিযোগ রয়েছে, চিকিৎসকদের সভা চলাকালে জরুরি বিভাগের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। এতে রোগীর স্বজনরা উৎকণ্ঠায় পড়েন এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিষয়ে এক রোগীর স্বজন বলেন, “জরুরি বিভাগে এসেও যদি চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? জরুরি রোগীর ক্ষেত্রে প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ।”

হাসপাতালে উপস্থিত আরও কয়েকজন জানান, জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় রোগীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি, প্রশাসনিক সভা চললেও জরুরি বিভাগে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক। এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মো. ইফতেখারুল ইসলাম বলেন, “চিকিৎসকদের নিয়ে জরুরি মিটিং ছিল। আমি এখনই তাদের পাঠিয়ে দিচ্ছি।”

এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে জরুরি বিভাগে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দায়িত্বে অবহেলার সুযোগ থাকা উচিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]