রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু The Root of America’s Decline: A Massive Shortfall in Its Weapons Arsenal* *—-Professor M. A. Barnik আমেরিকার পতনের মূলে অস্ত্রভাণ্ডারে বিরাট ঘাটতি* *—-অধ্যাপক এম এ বার্ণিক মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন In Kolkata on a Medical Visa, Yet Thrown Out of a Hotel onto the Streets!* *—Professor M. A. Barnik চিকিৎসা ভিসা নিয়ে কলকাতায়, অথচ হোটেল থেকে রাস্তায়!* *—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার।

মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৬ বার ভিউ
সময়ঃ রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরার মহম্মদপুর উপজেলার নারায়ণপুর জামে মসজিদে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

নারায়ণপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনই মানব জাতির জন্য একমাত্র সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাঁর সুন্নাহর সঠিক প্রতিফলন ঘটাতে পারলেই সমাজে প্রকৃত শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মতিউর রহমান। তিনি নবী করিম (সা.)-এর সীরাতের বিভিন্ন দিক এবং বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা তুলে ধরে সবাইকে রাসূলের (সা.) আদর্শে জীবন গড়ার আহ্বান জানান। সভাপতির সমাপনী বক্তব্যের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৪/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]