বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে! নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক! মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত

জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি

সংবাদদাতা / ১৫৮ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

এস.এম.জাকির,

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চন্দনাইশে বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে গতকাল ১৫ আগস্ট সকালে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়কগুলি পদক্ষিণ করে। প্রতিবছরের ন্যায় এবারের র‌্যালিতে বি-পুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা, গাউসিয়া কমিটির সর্বস্তরের নেতা কর্মী, সুন্নি জনতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চন্দনাইশ জশনে জুলুস কমিটির উদ্যোগে র‌্যালির নেতৃত্ব দিয়েছেন অধ্যক্ষ আহম্মদ হোসেন আল-কাদেরী। র‌্যালিতে আরো অংশ নেন মওলানা আবুল কাসেম নুরী, মওলানা আবুল কাসেম আনসারী, মওলানা সোহেল উদ্দিন আনসারী, মওলানা মো. সাদেক, ব্যাংকার আমিনুল ইসলাম, মেয়র প্রার্থী হেলাল উদ্দিন, ফেরদৌস ওয়াহেদ, মাসুদ পারভেজ প্রমূখ। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইসলামী ফ্রন্ট, বিভিন্ন ওয়ার্ডে গাউছিয়া কমিটিসহ ইসলামী সংগঠনের উদ্যোগে স্বাগত র‌্যালির আয়োজন করা হয়।
অপরদিকে জশনে জুলুসে ঈদে-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে চন্দনাইশ সদরস্থ আমিনুল্লাহ্ শাহ্ (রহঃ) এতিমখানা ও হেফজখানা থেকে হাফেজে কোরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তরবন্দী অনুষ্ঠান এতিমখানার প্রতিষ্ঠাতা, বিজিএমই নেতা আবদুল মাবুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন, অধ্যক্ষ মওলানা আহম্মদ হোসেন আল-কাদেরী, অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মওলানা আবুল কাসেম নুরী, মওলানা আবুল কাসেম আনসারী, মওলানা মনিরুজ্জামান, মওলানা মো. সাদেক, মওলানা ফরিদুল ইসলাম, মওলানা ছৈয়দুল হক, ব্যাংকার আমিনুল ইসলাম, ফেরদৌস ওয়াহেদ, রমিজ আহম্মদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]