বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ! প্রশাসন নিরব!!! সহিংসতার রাজনীতি নয়, চাই গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ- ডাঃ আল হাসান মোবারক মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার গোপালগঞ্জ সংকটের সমাধান কী?* *— অধ্যাপক এম এ বার্ণিক What Is the Solution to the Gopalganj Crisis?* *— Professor M. A. Barnik* রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত Who Controls Gopalganj? — Professor M. A. Barnik গোপালগঞ্জ কার নিয়ন্ত্রণে?— অধ্যাপক এম এ বার্ণিক

রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

সংবাদদাতা / ২০ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

আল হাসান মোবারক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার সেকশন-৬, ব্লক-ট, ৪ নম্বর রোডের ৩৭/৩৮ নম্বর বাড়িতে ৭ থেকে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. শাহিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শিশুটি বাড়ির আশপাশে একটি বিড়ালের পেছনে খেলতে খেলতে ওই ভবনে প্রবেশ করে। এ সময় নিরাপত্তাকর্মী শাহিন শিশুটিকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে ভবনের ছাদে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। সেখানে শিশুটির সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ঘটনার পর শিশুটি তার মাকে বিষয়টি জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে খুঁজতে শুরু করেন এবং তার স্ত্রীকে আটকে রেখে পুলিশে খবর দেন। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী বাড়িটি ঘিরে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়। শিশুটির শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, এ ধরনের ন্যক্কারজনক অভিযোগে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তাদের আশঙ্কা, সময়মতো বিষয়টি প্রকাশ্যে না এলে শিশুটি আরও বড় ধরনের বিপদের শিকার হতে পারত। সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের অভিযোগ বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আবাসিক ভবনগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের যথাযথ যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]