রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর  বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা: স্বপ্ন নয়, চাই বাস্তবায়ন – আল হাসান মোবারক অপরিকল্পিত ছাদবাগান*: *ভবনের কাঠামোগত ক্ষয় ও নিরাপত্তাঝুঁকি* *— অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর  বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

সংবাদদাতা / ১২ বার ভিউ
সময়ঃ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

​ নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে।।

​নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামে একটি পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মায়া রাণী দাশ (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত বৃদ্ধা নবীগঞ্জ উপজেলার মুক্তার গ্রামের মৃত কৃষ্ণ মোহন দাশের স্ত্রী এবং তিনি গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে নিশ্চিত করা গেছে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পরিত্যক্ত শাখা বরাক নদীর পানিতে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় এলাকাবাসী। মুহূর্তের মধ্যে বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে নদীর তীরে উৎসুক জনতা ভিড় জমান। পরে স্থানীয়রা বিষয়টি দ্রুত নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় নদী থেকে ভাসমান অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। ​এদিকে খবর পেয়ে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি শনাক্ত করেন। পরিবারিক সুত্রে জানাযায়, নিহত মায়া রাণী দাশ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ৬ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি গত কয়েকদিন আগে কোনো এক সময়ে ওই পরিত্যক্ত নদীর পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন এবং পানিতে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে। পরবর্তীতে মরদেহটি পচে ফুলে উঠলে আজ সকালে তা পানিতে ভেসে ওঠে। ​এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শামীম চৌধুরী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

তারিখ ১৪ নভেম্বর ২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]