মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাধজগতের উত্থান-পতন: সুইডেন আসলামের গ্রেপ্তার আমাদের কী বার্তা দেয়? —– ডা. আল হাসান মোবারক আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন বাংলাদেশের প্রথম ধূমপানবিরোধী আন্দোলন: নিধুকুবি আন্দোলন* *— অধ্যাপক এম এ বার্ণিক ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ আলোকিত আগামী প্রজন্ম বিনির্মাণের পবিত্র অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করলো আল-আযহার ইনস্টিটিউট মিরপুরে প্যারাডাইজ স্কুলের ক্লাস পার্টি: বিনোদন, খাবার আর আনন্দে রঙিন একদিন

মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা

সংবাদদাতা / ২৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

মাগুরা সংবাদ দাতা //

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার ইছাখাদা বাজার ও হাজরাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বেলা ১১.০০টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্যাস, সার, কীটনাশক, বীজের দোকান ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় ইছাখাদা বাজারে মেসার্স আকবর এন্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়, গ্যাসের মুল্যতালিকা প্রদর্শন না করা, গ্যাস বিক্রয়ের ভাউচার যথাযথভাবে প্রদান না করার অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযানে এসবের সত্যতা পাওয়া যায় এবং সরকার নির্ধারিত খুচরা ২০৬০ টাকার গ্যাস ২২০০ টাকা পর্যন্ত পাইকারি বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: আলী আকবরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। সবাইকে আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন সহকারী পরিচালক সজল আহমেদ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/১১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]