সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশের প্রথম ধূমপানবিরোধী আন্দোলন: নিধুকুবি আন্দোলন* *— অধ্যাপক এম এ বার্ণিক ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ আলোকিত আগামী প্রজন্ম বিনির্মাণের পবিত্র অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করলো আল-আযহার ইনস্টিটিউট মিরপুরে প্যারাডাইজ স্কুলের ক্লাস পার্টি: বিনোদন, খাবার আর আনন্দে রঙিন একদিন যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন বিপদ ঘটার পর নয়, আগেই সতর্ক হওয়া রাষ্ট্রের দায়িত্ব* *— অধ্যাপক এম. এ. বার্ণিক জুলাই বিপ্লবের বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ কি সত্যিই হাতছাড়া হয়ে যাচ্ছে?হয়ে গেছে

বাংলাদেশের প্রথম ধূমপানবিরোধী আন্দোলন: নিধুকুবি আন্দোলন* *— অধ্যাপক এম এ বার্ণিক

সংবাদদাতা / ১৭ বার ভিউ
সময়ঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

১। ঐতিহাসিক প্রেক্ষাপট*

১৯৭০-এর দশকে অধ্যাপক আবুল কাসেমের উদ্যোগে তমদ্দুন মজলিসের মাধ্যমে নেশা, ধূমপান ও কুসংস্কারবিরোধী আন্দোলন শুরু হয়। এই আন্দোলন সংক্ষেপে ‘নিধুকুবি আন্দোলন’ নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা-উত্তর সময়ে এটি একটি জনপ্রিয় সামাজিক আন্দোলনে পরিণত হয়।

*২। ঐতিহাসিক দলিল ও প্রমাণ*

অধ্যাপক এম এ বার্ণিক রচিত *জাতীয় পুনর্জাগরণে তমদ্দুন মজলিস* গ্রন্থের ৫৭৬ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে:

“বাংলাদেশের স্বাধীনতা-উত্তর কালের প্রারম্ভে নিধুকুবি আন্দোলন জনপ্রিয়তা লাভ করে। বিশেষভাবে সেই সময়কার তরুণ সমাজ নিধুকুবি আন্দোলনে অংশগ্রহণ করেন।”

গ্রন্থটি ১৫ জানুয়ারি ২০১৫ সালে প্রকাশিত হয়। এটি বাংলাদেশের স্বাধীনতা-উত্তর সামাজিক আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ।

*৩। নিবন্ধন না থাকাই ইতিহাস অস্বীকারের যুক্তি নয়*

সম্প্রতি আলী নিয়ামত মন্তব্য করেছেন, নিধুকুবি আন্দোলন কোনো নিবন্ধিত সংগঠন ছিল না। তাই তিনি আন্দোলনটিকে যথাযথ গুরুত্ব দিতে নারাজ। কিন্তু কোনো আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণের মাপকাঠি তার নিবন্ধন নয়; বরং তার প্রবর্তন, সামাজিক প্রভাব, জনসম্পৃক্ততা ও প্রামাণ্য ঐতিহাসিক দলিল।

উল্লেখ্য, তমদ্দুন মজলিসও নিবন্ধিত সংগঠন ছিল না। তা সত্ত্বেও রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনাকারী সংগঠন হিসেবে বাংলাদেশের ইতিহাসে তার স্বীকৃতি প্রতিষ্ঠিত। অতএব, নিবন্ধন না থাকার অজুহাতে নিধুকুবি আন্দোলনের ঐতিহাসিক অস্তিত্ব ও অবদান অস্বীকার করার যুক্তি গ্রহণযোগ্য নয়।

*৪। ইতিহাসের প্রতি দায়বদ্ধতা*

আলী নিয়ামত আমার অনুজ। একসময় আমরা একসঙ্গে কাজ করেছি। তাঁর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা রেখেই বলতে চাই, ইতিহাসের সত্য অনুসন্ধানে ব্যক্তিগত মতামত বা সাংগঠনিক নিবন্ধনের চেয়ে প্রামাণ্য দলিলকে অধিক গুরুত্ব দিতে হবে।

আমি ইতিহাস গবেষণা সংসদের সভাপতি হিসেবে ইতিহাসের একজন দাস। আমার দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া নয়; বরং নির্ভেজাল ঐতিহাসিক তথ্য তুলে ধরা।

*৫। ঐতিহাসিক স্বীকৃত বিষয়— বিতর্ক নেই*

*জাতীয় পুনর্জাগরণে তমদ্দুন মজলিস* গ্রন্থে সংরক্ষিত তথ্য ও ঐতিহাসিক বিবরণ নিধুকুবি আন্দোলনের অস্তিত্ব, জনপ্রিয়তা এবং তরুণ সমাজের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ প্রমাণ। বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসে এই আন্দোলনের যথাযথ স্থান নির্ধারণ করা প্রয়োজন।

নিধুকুবি আন্দোলনকে ইতিহাসের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে অযৌক্তিক আপত্তি বা নিবন্ধনের অজুহাত গ্রহণযোগ্য হতে পারে না। ইতিহাসকে ইতিহাসের দলিল দিয়েই মূল্যায়ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]