মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

মাগুরায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও তাঁর স্বামীকে পিটিয়ে আহত

সংবাদদাতা / ৭২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ; মাগুরা

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও তাঁর স্বামীকে পিটিয়ে মারাত্মক আহত করেছে এলাকার দুর্বৃত্তরা।

গতকাল বেলা ১২ টার দিকে উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন সব্দালপুর ইউপির ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সোনাইকুন্ডী গ্রামের নাজনীন সুলতানা (৩২), স্বামী মিনহাজ খাঁন (৩৮) ও আমতৈল গ্রামের লেলিন মোল্যা (৩৫)। আহত মিনহাজ খাঁন বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে সব্দালপুর ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে ।

এ বিষয়ে আহত মিনহাজ খাঁনের স্ত্রী ইউপি সদস্য নাজনীন সুলতানা জানান, আমার স্বামী ভিজিএফ কার্ডের চাল দিচ্ছিলেন। এ সময় উইলিয়াম আমার স্বামীকে ডেকে নিয়ে সোনাইকুন্ডী ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসানের নেতৃত্বে উইলিয়াম, ফিরোজ, লিখন মল্লিক, হৃদয়সহ ১৫ থেকে ২০ জন আমার স্বামীকে মারধর করে মারাত্মক আহত করে। লেলিন এ সময় এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করে তারা। এ বিষয়ে চেয়ারম্যানকে জানাতে গেলে তাঁর সামনেই লিখন মল্লিক আমার পেটে লাথি মারে। আমি নির্বাচিত ইউপি সদস্য হয়েও পরিষদের ভিতর হামলার শিকার হয়েছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য কামরুল হাসানের সাথে মুঠোফোন বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন জানান, আমি তখন পরিষদে ভিজিএফ কার্ডের চাল দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম কি হয়েছিল জানি না।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]