মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় ইছাক-আবিরন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ

সংবাদদাতা / ১৪৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন ইছাক-অবিরন ফাউন্ডেশনের পক্ষ এবারও আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি,সার্টিফিকেট ও শীতবস্ত্র রঙিন সুয়েটার বিতরণ করা হয়েছে।

মাগুরা শ্রীপুরের দোসতিনা গ্রামের বাসিন্দা, দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক, ইছাক-আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম নান্নু গ্রামের কৃতি সন্তান হিসেবে একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের শিক্ষা-দীক্ষায় প্রতিষ্ঠিত করতে প্রতিবছরই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। গতবছর মেধাবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের খাতা,কলম,স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ করেছিলেন। যথারীতি এবারও অভিভাবক সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, মেধা মূল্যায়ণ সার্টিফিকেট, ক্রেস্ট ও দুই শতাধীক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে নতুন রঙিন সুয়েটার বিতরণ করেন। ২০২০ সালের পর থেকে তিনি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অব্যাহতভাবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। শিক্ষকদের জন্য আসবাবপত্র, কম্পিউটার, প্রিন্টারসহ অন্যান্য সহযোগিতা করা হয়েছে। যতদিন এই ফাউন্ডেশন থাকবে ততদিনই সহযোগিতা করা হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক, ইছাক-আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার দিপ্তী রানী কর,রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ছামছুল হক বুলবুল , পিটিএ সভাপতি কদর আলী মোল্লা, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ফাউন্ডেশনের কার্যকরী সদস্য সোহেল মোল্লা।
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী মন্ডল ও পূর্বশ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস সালাউদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বলে জানাগেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৩/০১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]