মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

সাগরের যেকোনও স্থানে শত্রুর জাহাজ ডুবিয়ে দেওয়ার ক্ষমতা আছে, হুঁশিয়ারি ইয়েমেনের

সংবাদদাতা / ২৩৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লোহিত সাগর, আরব সাগর এবং ভূমধ্যসাগরের যেকোনও স্থানে শত্রুর যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে।

এমন সময় দেশটি এই হুঁশিয়ারি উচ্চারণ করল যখন গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে যখন সেখানকার বিদ্রোহী গোষ্ঠী হুথি গত অক্টোবর থেকে ইসরায়েলের সঙ্গে জড়িত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।

ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি নিজের ভেরিফায়েড এক্স পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আল্লাহর ইচ্ছায় আমরা [ইয়েমেনের মূল ভূখণ্ডের যেকোনো স্থান থেকে লোহিত, আরব ও ভূমধ্যসাগরের যেকোনও স্থানে থাকা] বাণিজ্যিক বা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা রাখি।”

 

এজ্জি আরও লিখেছেন, “তবে আমরা অন্য কোনও সময়ের জন্য সে কাজটি ফেলে রাখছি। কারণ, আমরা যুদ্ধের আর বিস্তার না ঘটিয়ে এখনই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।”

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করেছে। সূত্র: আল মায়াদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]