শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

খুবিতে ইকোগাইড পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ শীর্ষক কর্মশালা

সংবাদদাতা / ১৩৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

খুবি (প্রতিনিধি): খুলনা বিশ্ববিদ্যালয়ে‘ইকো-গাইড: পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ’ শীর্ষক অর্ধদিবস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। কর্মশালার উদ্বোধনী সেশনে বক্তারা বলেন, ‘গার্মেন্টস খাতের পর বাংলাদেশের আরেকটি সম্ভাবনায় খাত হতে পারে পর্যটন। তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের ক্ষেত্র হতে পারে এ খাত।’ সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের ক্ষেত্রে সবার আগে জীববৈচিত্র্য রক্ষার দিকে গুরুত্বারোপ করেন বক্তারা। এক্ষেত্রে যাতে গহিন বনে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। স্বাগত বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পর্যটন) মোঃ আতাউর রহমান এনডিসি। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।পরে কর্মশালার প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এ পর্বে আলোচনা করেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড, পুগমার্ক ট্যুরস এন্ড ট্রাভেলস এর সিনিয়র ইকো-গাইড মোঃ নজরুল ইসলাম বাচ্চু, ঢাকা সিটি ট্যুরস এর সিনিয়র ইকো-গাইড সারওয়ার জাহান মিঠু, অ্যারেঞ্জার ট্যুরস এন্ড ট্রাভেলস এর ইকো-গাইড আল-আমিন হোসেন আনাস এবং পপুলার ট্যুরস এন্ড ট্রেড এর ইকো-গাইড এক্সপার্ট শুরাজ মাহমুদ (ফারদিন)।

এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই) এর শিক্ষক ও কর্মকর্তা এবং বিভিন্ন ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]