মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

কেন্দ্রীয় তাঁতীদল নেতা কাজী মনিরের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

সংবাদদাতা / ২৬১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

কলি আক্তার, মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনিরের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাধারণ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকেলে তার নিজ বাসভবনে মিম কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ড. কাজী মনিরুজ্জামান মনির ৩ হাজার নারী পুরুষের মাঝে ঈদ উপহার করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি দুলাল শিকদার, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম, শ্রমীক দল নেতা মো. জামাল আকন, রফিকুল ইসলাম, তাঁতীদল নেতা মঞ্জু কাজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। একই দিনে তিনি অসহায় পরিবারের মাঝে ১০ টি সেলাই মেশিন, ১০ টি ছাগল ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় তাঁতীদল নেতার সহধর্মীনি মির্জা সানজিদা বেগম উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমানের নির্দেশনায় এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঘরে ঘরে ঈদের আনন্দ পৌছে দেওয়ার জন্য এ ঈদ উপহার বিতরণ একই সাথে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঘের দখলকারি,চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্যকারিদের দলের মধ্যে কোন স্থান হতে পারে না এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট নির্দেশনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]