শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ‘মামলা বাণিজ্য’, ওসি শহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন– মির্জা ফখরুল,,

সংবাদদাতা / ৬৯ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা বাণিজ্য সহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয় সংবাদকর্মীরা। এসব অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই হুঁশিয়ারি দেন তিনি। সংবাদকর্মীদের অভিযোগ, ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ধর্ষণ, খুন, চুরি ডাকাতি ও ছিনতাই সহ অপরাধ প্রবণতা বেড়েছে। সেই সঙ্গে আসামিদের আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া, মামলা বাণিজ্য চরম আকারে রূপ নিয়েছে সদর থানায়। খোদ ওসি শহিদুর রহমান এসবের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন সংবাদকর্মীরা।
এ সময় বিএনপির মহাসচিব বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছে। এর আগে আওয়ামী লীগের ধামাধারা পুলিশ প্রশাসন ছিল। আওয়ামী লীগ যা বলতো তারা তাই করতো। ফলে যেখানে পুলিশের প্রয়োজন বা যেটা ব্যবস্থা নেয়ার প্রয়োজন তারা সেখানে সে রকম ব্যবস্থা নিচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘এই ওসির (শহিদুর রহমান) বিরুদ্ধে আমাকে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করেনি। আপনারা (সাংবাদিকরা) অভিযোগ করলেন, আমি তার ব্যাপারে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করতে বলব। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারকে বলব ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]