শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

বিলচাপড়া গ্রামের একই পরিবারের দুই ছেলে বিরল রোগে আক্রান্ত, বৃত্তবানদের সাহায্যের হাত বাড়ানোর আহবান

সংবাদদাতা / ২২১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

টাংগাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন এর প্রত্যন্ত বিলচাপড়া গ্রামের মৃত হযরত আলী তালুকদার এর ছেলে সাইদুল ইসলাম তালুকদার এর বড় ছেলে নাঈমুল দ ইসলাম(১৩) ও ছোট ছেলে নাহিদ হাসান(৭) এক জটিল ও বিরল রোগে আক্রান্ত হযে ধুঁকে ধুঁকে জীবন যাপন করছেন।

বৃহস্পতিবার(৩ এপ্রিল) সরেজমিনে বিল চাপড়া গ্রামে সাইদুল ইসলাম তালুকদার এর বাড়িতে গিয়ে জানা যায়, সাইদুল ইসলাম তালুকদার এর দুই ছেলের মধ্যে বড় ছেলে নাজমুল ইসলাম জন্মগ্রহণ করার পর প্রতিবেশী অন্যান্য ছেলে মেয়েদের মত ভাল ও সুস্থ ছিল, প্রাইমারী স্কুলে বই নিয়ে পড়তে যেত, তার বয়স যখন ৫ বছর তখন হঠাৎ করেই সে কঠিন ও বিরল রোগে আক্রান্ত হয়, এমনকি হাটাচলা বন্ধ করে দেয়। পরে বড় সন্তানের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলসহ অনেক গুরুত্বপূর্ণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে থাকেন, তার বড় ছেলের চিকিৎসা চলাকালীন সময়ে তার ছোট ছেলে নাহিদ হাসান জন্মগ্রহণ করেন। তার ছোট ছেলেও ৫ বছর পর্যন্ত ভাল ছিল। পরে তার ছোট ছেলেও একই বিরল রোগে আক্রান্ত হয়ে পড়ে। এমতাবস্থায় সাইদুল ইসলাম তালুকদার তার দুই ছেলের চিকিৎসা করতে গিয়ে তার সমন্ত স্বয়সম্বল জমিজমা বিক্রি করে তাদের চিকিৎসা করলেও এখন আর গার্মেন্সে চাকরী করে প্রিয় সন্তানদের চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না।

বিরল রোগে আক্রান্ত সন্তানের বাবা সাইদুল ইসলাম তালুকদার এর সাথে কথা বললে, তিনি কান্না বিজরিত কণ্ঠে বলেন, আমার সন্তান দুই সন্তানই কঠিন,জটিল বিরল রোগে আক্রান্ত হয়ে তারা কোন হাটা-চলা করতে পারেন না, প্রস্রাব-পায়খানাও তারা বিছানাতে করে। আমি আজ জমিজমা বিক্রি করে আজ সব শেষ করে ফেলেছি, আমি আর সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে পারছি না। তিনি অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, প্রবাসী ভাই-বোন সহ দেশ ও বিদেশের সকল মানুষের কাছে আর্থিকভাবে সহযোগিতা প্রার্থনা করেন। সাহায্য দিয়ে সহযোগিতা করুন (সাহায্য প্রার্থীর নিজ বিকাশ নাম্বার- 01924714743 (বিকাশ) ও 01935707904(নগদ)

বিল চাপড়া গ্রামে বসবাসরত মো: মফিজুর রহমান মঞ্জু, নাসির মোল্লা, হাছেন মন্ডল এর সাথে কথা বললে তারা বলেন, সত্যিকার অর্থে সাইদুল এর দুই সন্তানই বিরল রোগে আক্রান্ত, প্রতিবন্ধী হয়ে গেছে, তার সন্তানের চিকিৎসা করতে গিয়ে সাইদুল সব শেষ করছে, আমরা চাই দেশের সরকার ও বৃত্তবানরা এ অসহায় পরিবারটির পাশে দাড়াক, আর্থিকভাবে সহযোগিতা করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]