মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে ইসরায়েলের পতাকা ও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

সংবাদদাতা / ১৯২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ­

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর উদ্যেগে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডেস্থ গ্রীন্ডলেইজ ব্যাংকের মোড় এলাকায় ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস, বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় ইসরায়েলের জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।

উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক, মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান জুয়েল চৌধুরী, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সহ-সভাপতি রনি মাহমুদ, ১৪নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সমন্বয়ক মোঃ মামুন সহ বিভিন্ন ওয়ার্ড সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ।

এসময় মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতিমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল এর পক্ষ থেকে গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসন তথা বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিশ্বব্যাপী ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছি। তিনি আরো বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]