মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সংবাদদাতা / ১০৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

মানিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:-

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রামে মিনজু আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৮টায় গুচ্ছগ্রামের বাড়ির পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিনজু আক্তারের স্বামী মো. ফরহাদ ও দেবর মো. সোহাগকে পুলিশ হেফাজতে নেয়া হয়। নিহত মিনজু উপজেলার গোদাতলী এলাকার বাসিন্দা আহম্মদ নবীর মেয়ে ও দুই শিশু কন্যা সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে বাড়ির অদূরে ছোট আম গাছের নিচে মিনজুর লাশ নিয়ে বিলাপ করছিলেন স্বামী ফরহাদ। বিলাপ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে স্বামী ফরহাদ জানান পারিবারিক কলহের জেরে মিনজু পাশে থাকা আম গাছে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে নিহত মিনজুর বাবার পরিবারের সদস্যদের দাবী এটি আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকান্ড। মিনজুর স্বামী মাদকাসক্ত হয়ে এবং পূর্ব থেকে চলে আসা পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাচ্ছেন।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে পুলিশ। তদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড।

————-////————-
আলমগীর হোসেন
খাগড়াছড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]