মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

কুমিল্লায় ডাক্তারসহ ৪ জনের করোনা শনাক্ত

সংবাদদাতা / ১৭০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

 কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চার উপজেলায় চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন। আক্রান্তদের মধ্যে কেউ নগরীর, কেউ জেলার অন্যান্য উপজেলার বাসিন্দা।

করোনার দ্বিতীয় ধাপে জেলায় এটি প্রথমবারের মতো একসঙ্গে একাধিক রোগী শনাক্ত হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির আহমেদ মুঠোফোনে জানান, গত দুই দিনে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর শনিবার আরও একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের সবার নমুনা কুমিল্লা নগরীর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার মাধ্যমে সংগ্রহ করা হয় এবং সেখান থেকেই রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বলেন, চারজনই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। দুজন ইতোমধ্যে ঢাকায় চিকি­ৎসার জন্য চলে গেছেন। তবে একজনের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]