বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাস পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

সংবাদদাতা / ১৬০ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মজনু মিয়া (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ১৫ জুন রবিবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাউড়া বাঁশতলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া পার্শ্ববর্তী সাপমারী কামারবাড়ি এলাকার ছফর উদ্দিনের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।
এদিকে এই ঘটনায় বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একইসাথে শেরপুর-ঢাকা মহাাসড়ক অবরোধ করে তারা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস গিয়ে বাসের আগুন নেভায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টার দিকে মজনু মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাউড়া বাঁশতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা ঢাকাগামী শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয় এবং প্রায় ৩০০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মজনু মিয়া মারা যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। এতে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একইসাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]