মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চৌদ্দগ্রামে রাজারমার দীঘি থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

সংবাদদাতা / ১৯৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা পুরুষের (৪৫) একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় নিহতের পরনে কোন পোশাক ছিলনা। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজারমার দীঘি থেকে লাশটি উদ্ধার করা হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ভাসমান লাশ দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।

রাজারমার দীঘির পাহারাদার আবদুল মতিন ও হায়াতুন নবী সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল দশটায় মাছের খাদ্য বিতরণের জন্য দীঘিতে নামলে উত্তর-পূর্ব কোণে একটি লাশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান লাশটি উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল আরেফীন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটির মুখমন্ডল, কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলেছে, মানসিক ভারসাম্যহীন লোকটিকে কয়েকদিন যাবৎ ওই এলাকায় ঘুরতে দেখা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘এলাকায় পাগল হিসেবে পরিচিত এক ব্যক্তির লাশ দীঘি থেকে উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মারা গেছে, সেই রহস্য জানি না। সিআইডিকে খবর দেয়া হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]