মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোদাগাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সংবাদদাতা / ১৩৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

গোদাগাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
গোদাগাড়ী প্রতিনিধি : পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই সোমবার বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপ পরিচালক আবদুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, ফিন্ড সুপারভাইজার আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পুথিগত শিক্ষা অর্জন করলেই চলবে না। দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আদর্শ মানুষ, ধর্মীয় নৈতিকতা থাকতে হবে, সেই সাথে সামনের দিনগুলোতে শিক্ষায় আরো ভালো পারফরমেন্স করে দেশকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে এস.এস.সিতে উপজেলায় সর্বোচ্চ নাম্বারধারিদেরকে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ। সেই সাথে ভবিষ্যতেও যেন এমন ভালো উদ্যোগ নেয়া হয় সে জন্য আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]