বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

আইনশ্ঙ্খলা রক্ষার্থে প্রতিটি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি

সংবাদদাতা / ৮১ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

গোদাগাড়ী রাজশাহী :- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময় অগ্নিকান্ড, কালবৈশাখী ঝড়, নদী ভাঙ্গন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রন্থ, দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহয়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার, ঢেউটিন, গৃহ মঞ্জুরী বাবদ চেক বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসার জন্য বেঞ্চ সরবারহ এবং বিভিন্ন সরকারী দপ্তরে আগত দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করা হয়েছে।


৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।
গোদাগাড়ী উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রাজশাহী মোহাম্মদ হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ মুনছুর রহমান প্রমূখ।

এসময় ৯ টি পরিবারকে ঢেউটিন, ১৫ টি পরিবারকে শুকনো খাদ্যশস্য বিতরণ করা হয়। অগ্নিকান্ড ও কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২ বান্ডেল ঢেউটিন, ৬ হাজার টাকার চেক ও নদী ভাঙ্গন কবলিত এলাকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রন্থ, দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহয়তা হিসেবে চাল ১০ কেজি, ডাল ১ কজি , চিনি ১ কেজি,লবন ১ কেজি, তেল ১ লিটার, মরিচের গুঁড়ো ১ শ গ্রাম, হলুদ গুড়া ২ শ গ্রাম, ধনিয়া গুড়া ১শ গ্রাম হিসেবে প্রদান করা হয়।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসার জন্য বেঞ্চ ১২২ সেট সরবারহ এবং বিভিন্ন সরকারী দপ্তরে আগত দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করা হয়েছে।

মানবিক সহায়তা বিতরণ শেষে গোদাগাড়ী সদরের ডাইংপাড়া মোড়ের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষার্থে মোট ২০ টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন তিনি।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রাজশাহী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আইনশ্ঙ্খলা রক্ষার্থে প্রতিটি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। এই ক্যামেরা অপরাধ দমনে সহায়ক হয়। পরে এমন সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এতে আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জনাব রুহুল আমিন, গোদাগাড়ী বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলনসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]