মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সংবাদদাতা / ১৯৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ //

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমার নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, মৎস্য পুরস্কারের জন্য মনোনীত খন্দকার আতাউর রহমান শিপন, সফল মৎস্য চাষী শাহানা পারভীন ও কাজী আল-আমিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,জনপ্রতিনিধি, মৎস্যচাষীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
তারিখ ১৮/৮/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]