মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয় আলোচনা সভা

সংবাদদাতা / ৮০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরাঃ

মাগুরার শ্রীপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন -শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুর থানা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শাহ শিবলী সাদিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গয়েশপুর ইউনিয়নের পক্ষে নকুল চন্দ্র বিশ্বাস, আমলসার পক্ষে রথিন্দ্রনাথ বিশ্বাস, দারিয়াপুরের পক্ষে সুভাষ চন্দ্র বিশ্বাস, কাদির পাড়া ইউনিয়নের পক্ষে বিপল চন্দ্র বিশ্বাস, শ্রীপুর উপজেলা পূজাউৎযাপন কমিটির সহসভাপতি বিশেষ চন্দ্র বিশ্বাস সব্দালপুর ইউনিয়নের পক্ষে অখিল কুমার চাকী, সভাপতি অধীর কুমার পাল, নাকোল ইউনিয়নের ব্রজেনদ্রনাথ বিশ্বাস, শ্রীপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ শামীম উদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃশামসুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা, নার্গিস পারভীন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম নাসির, উপজেলা পূজা উদযাপন কমিটির সনৎ কুমার বিশ্বাস, শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রসহ অন্যরা। আলোচনা সভা শেষে পূজা উদযাপন উপলক্ষে উপজেলার ১৪৯ টি পূজা মন্ডপের জন্য ৮ টি ইউনিয়নের প্রতিনিধির হাতে থানা পুলিশ কর্তৃক পরিদর্শক খাতা দুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিকসহ আগত অতিথি বৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা
তাং ১৯/৯/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]