শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় দুর্নীতিবাজ মোয়াজ্জেমকে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে অপসরণের দাবিতে মানববন্ধন!

সংবাদদাতা / ৭৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরাঃ

মাগুরায় দেশ আলোচিত দুর্নীতিবাজ মোয়াজ্জেম হোসেনকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে অপসরণের দাবিতে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের জনগণ!

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে মাগুরা- ঝিনাইদহ মহাসড়কের মাগুরা স্টেডিয়াম গেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এ মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রহিম, সাবেক খেলোয়াড় হাসানুজ্জামান হাসু, মানু বিশ্বাস, শাকিল আহমেদসহ অন্যরা।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ কেলেঙ্কারিতে বরখাস্ত এবং দুর্নীতি দমন কমিশনে তদন্তে থাকা অভিযুক্ত যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে নতুন করে মাগুরা ক্রীড়া সংস্থার সদস্য করে জাতীয় ক্রীড়া পরিষদ।

গত ১১ সেপ্টেম্বর এক পরিপত্রে তাকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার পাঁচ নম্বর সদস্য করায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করে। এর পরিপ্রেক্ষিতে জেলার খেলোয়াড় বৃন্দ মাগুরা স্টেডিয়াম গেটে এলাকায় এড হক কমিটি থেকে মোয়াজ্জেমের সদস্য পদ বাতিলের দাবিতে মানববন্ধন আমরা করছি। অবিলম্বে দুর্নীতিবাজ মোয়াজ্জেম হোসেনেরকে বাদ দিয়ে নতুন করে কমিটির আহ্বান করছি। মানববন্ধনে সর্বস্তরের জনগণসহ শতাধিক খেলোয়াড় অংশ নেয় বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
২০ সেপ্টেম্বর ২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]