শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা:

সংবাদদাতা / ১২০ বার ভিউ
সময়ঃ শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী, রাজশাহী :-

গোদাগাড়ীতে আটক স্বর্ণের বারকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। উপজেলার হাটপাড়া ঘাট এলাকায় গত ২০ অক্টোবর একটি স্বর্ণের চালান আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় চালানটি ৩ জন পুলিশ এসে বেলা আনুমানিক ৩ টার সময় আটক করে। আশপাশে লোকজনকে কিছু না বলেই আসামী মোশাররফকে হ্যান্ডকাপ পড়িয়ে মোটরসাইকেল যোগে উঠিয়ে নিয়ে যান তারা।

পরে প্রায় সাড়ে চার ঘন্টা পর আসামিকে নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ। এসময় ওসি ( ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, এসআই কুদ্দুস, এসআই রেজাউল, এএস আই মজনু মিয়া উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনকে পুলিশ ডাক দেয় এবং আসামীর কোমরের অংশ থেকে ৫ টি স্বর্ণের খণ্ডাংশ বার পেয়েছি মর্মে জানায়। এরপর ২ জনকে স্বাক্ষী করে পুলিশ আসানীকে নিয়ে চলে যান।

এদিকে পুলিশের এসআই কুদ্দুস বলছেন আমরা আসামিকে আটক করেছি সাড়ে সাতটার সময়। আমরা ৩ টার সময় ঘটনাস্থলে যায় নি। যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সাড়ে সাতটায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামীকে অবৈধ স্বর্ণের বারসহ আটক করেছি। অভিযান পরিচালনার সময় আপনারা ৩ জন ছিলেন এমন প্রশ্নে কুদ্দুস বলেন, না ঘটনাস্থলে আমি, ওসি মোয়াজ্জেম, এসআই রেজাউল, এএসআই মজনু মিয়া সহ কনস্টেবলরা ছিল। আমরা একবারই ঘটনাস্থলে গিয়েছি।
উপস্থিত এএসআই মজনু ৩ টার সময় তুলে আনার বিষয়টি স্বীকার করে জানান, আমরা ঐ সময় তার কাছে খুঁজে পায়নি। থানায় নিয়ে আসার পর পেয়েছি। আপনারা ঘটনাস্থলে গিয়ে আসামির কোমরে পাওয়ার বিষয়টি জনগনকে দেখিয়েছেন এমন প্রশ্নে মজনু দ্রুত কাজে আছে বলে সটকে পড়েন।

হাটপাড়া ঘাটের মমিন মাঝি বলছেন, ৩ জন লোক সিভিল পোশাকে এসে আসামিকে নৌকা থেকে নামিয়ে তুলে নিয়ে যায়। কাউকে কিছু বলেওনি কাউকে কোন কিছু দেখায়নি।তখন আমরা জানতাম না কি কারনে তাকে ধরে নিয়ে গেল।পরে আবার সাড়ে সাতটা সময় নিয়ে এসে যখন লোকজনকে দেখালো তখন জানতে পেরেছি। দেখলাম ৫ টি স্বর্ণের বার।

হাটপাড়া এলাকার মুহিন ইসলাম (১৪) জানান, ৩ টার সময় ঐ লোকটাকে লিয়্যা গেছে।ফের এশারের সময় লিয়্যা আইসছে।তখুন দেখনু যে সোনা পাইয়্যাছে।হামি আর কিছু জানি না।

একই এলাকার নিতাই থানা থেকে পাওয়া ছবি দেখে বলেন, ঐ সময় এ ধরনের সোনার বার ছিল না। আরও মোটা ও লম্বা ছিল।

গোদাগাড়ী মডেল থানার ওসি ( ভারপ্রাপ্ত ) মোয়াজ্জেম হোসেন বলেন, আসামীকে ৩ টার সময় গ্রেফতারের তথ্য সঠিক নয়। অভিযানে থাকা এ এস আই মজনু আসামীকে ৩ টায় গ্রেফতার করেছে মর্মে স্বীকার করেছে বলে জানতে চাইলে ওসি বলেন তিনি সঠিক জানে না। স্থানীয়রা আসামীকে ৩ টার সময় আটক করেছে জানালে তিনি বলেন স্থানীয়রাও মিথ্যা বলছে। আসামী কে সন্ধ্যার পর আটক করা হয়েছে। আটক ব্যক্তির নিকট থেকে খন্ড সোনার বার পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]