মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় সালিশে অতর্কিত হামলায় মাতুব্বর নিহত!

সংবাদদাতা / ১৩৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা:

মাগুরায় জমিজমা সংক্রান্ত সালিশে অতর্কিত হামলায় বাদশা মোল্যা (৬৫) নামে এক গ্রাম্য মাতব্বর নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় দিকে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রাম পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ওসমান মোল্যা (৪৫), সুমন মোল্যা (৩৫) মারাত্মক আহত হয়। বর্তমানে আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লাউখালী গ্রামের শিউলী বেগম ও বলুকগ্রামের মোদাচ্ছের হোসেনের মধ্যে ১৯ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এবং বাহারবাগ গ্রামের আনোয়ার বিশ্বাস লিজ নেয়। লিজের টাকা দেয় না সে। শুক্রবার সকালে বুনোগাতী, কুচিয়ামোড়া ও গোপালগ্রামসহ পাশ্ববর্তী ৪ ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে বলুকগ্রাম পূর্বপাড়া লাল্টু মোল্যার বাড়ির সামনে এ বিষয়ে সালিশ বসে। সালিশের শেষ পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে বলুকগ্রামের গ্রাম্য মাতব্বর বাদশা মোল্যার উপর বাহারবাগ গ্রামের আনোয়ার বিশ্বাসের নেতৃত্বে কালাম বিশ্বাস, নওশের বিশ্বাস, আনোয়ার, মাসুদ, আবির হোসেনসহ ২০ থেকে ২৫ জন অতর্কিত হামলা চালায়। হামলায় বাদশা মোল্যা মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আয়ুব আলী জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৪/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]