মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

সংবাদদাতা / ১৩৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশে তৈরি আগ্নেয়াস্ত্রসহ মো. টিপু নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃত টিপু গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা। রোববার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শনিবার রাতে গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় টিপুর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টিপুর বসতঘর থেকে দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। রবিবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত টিপুর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘অস্ত্রসহ আটককৃত টিপুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]