বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

সংবাদদাতা / ৬৯ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে পনেরটি গরু বোঝাই ট্রাক ছিনতাই করেছে সংঘবদ্ধ একটি ডাকাত দল। এ ঘটনায় গত রবিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেছে ভুক্তভোগি গরু ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ। মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম।

থানায় দায়েরকৃত মামলায় ব্যবসায়ী তাওসীফ উল্লেখ করেন, গত ১০-১২ বছর যাবৎ তাদের গরু ব্যবসার ক্রয়-বিক্রয় প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছে রাজশাহীর গোদাগাড়ী এলাকার সুলতানগঞ্জের মো. সেলিম মিয়া। শনিবার সেলিম মিয়ার মাধ্যমে কুষ্টিয়া জেলার বাইলপাড়া হাট থেকে ২৮ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু ক্রয় করা হয়। বিকেল সাড়ে তিনটায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা গ্রামের মো. সেলিমের চালিত ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৫১৯৮) গরু বোঝাই করে চট্টগ্রামের সাতকানিয়া থানাধিন বিজিবি ক্যাম্প এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে। রাত দেড়টার দিকে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছে।

এ সময় মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ৯-১০ জনের একটি সংঘবদ্ধ দল েেলজার লাইট দিয়ে ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে চালক মো. সেলিম গরু বোঝাই ট্রাকটি থামায়। ট্রাকে মাদকদ্রব্য আছে বলে ট্রাক চালক, হেলপার ও গরু ক্রয়-বিক্রয় প্রতিনিধি সেলিমকে অতর্কিতভাবে কিল-ঘুষি মেরে অজ্ঞাতনামা ডাকাত চক্র তাদেরকে হাইয়েস গাড়িতে উঠায়। এরপর সংঘবদ্ধ ডাকাত চক্র তিনজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে গামছা দিয়ে হাত-পা ও স্কসটেপ দিয়ে মুখ বেঁধে দেয়। এ সময় চক্রটি তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকা নিয়ে ছিনিয়ে নিয়ে যায়।

এরমধ্যে সংঘবদ্ধ ডাকাত চক্রের অপর দুই সদস্য গরু বোঝাই ট্রাকটি চালিয়ে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। ট্রাক চালক ও হেলপারসহ তিনজনকে বিভিন্নস্থানে ঘুরিয়ে রবিবার ভোর রাতে লালমাইয়ে সড়কের পাশের একটি ঝোপে ফেলে যায়। সকালে গরু ব্যবসায়ীর প্রতিনিধি মো. সেলিম মিয়া ব্যবসায়ী তাওসীফের চাচাতো ভাই ইমতিয়াজ মাহমুদকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে তারা চৌদ্দগ্রাম থানা পুলিশকেও বিষয়টি জানায়। সংঘবদ্ধ ডাকাত চক্র ২৮ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু, ২০ লক্ষ টাকা মূল্যের ট্রাক, তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকাসহ সর্বমোট ৪৮ লক্ষ ৪৫ হাজার ৩০ টাকার মালামাল লুণ্ঠন করে বলে জানা গেছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, সংঘবদ্ধ ডাকাত চক্রের প্রত্যেকে ডিবি পুলিশের পোশাক, জিন্স, টাউজার ও খাকি রঙের প্যান্ট পরিহিত ছিল। এরমধ্যে দুইজনের হাতে দুইটি পিস্তল ও একজনের হাতে একটি হ্যান্ডকাপ ছিল। তাদের বয়স ২৫-৩৫ বছর। প্রত্যেকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলেছে বলেও নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ তাওসীফ বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতচক্রের বিরুদ্ধে মামলা করেছেন। সংঘবদ্ধ ডাকাতচক্রকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]