মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

কালীগঞ্জে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়

সংবাদদাতা / ১৭০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে বিশিষ্ট সমাজসেবক নাজমুল গণি লাভলুর উদ্যোগে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ প্রদান কার্যক্রম করেছেন।


রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় উত্তরগাঁও, মুলগাঁও, চরপাড়া, ঘোনাপাড়া, দেওপাড়া ও চৈতরপাড়ার এলাকার শতাধিক নারী রোগীদের গাইনি, প্রসূতি, স্ত্রীরোগ ও জেনারেল ফিজিশিয়ান সমস্যায় চিকিৎসক কানিজ ফাতেমা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়।
সমাজসেবক নাজমুল গণি লাভলু সমাজের বয়স্ক ও বিধবা মহিলাদের ভাতা দিয়ে প্রদান সহ মানবাধিকার রক্ষা এবং সমাজ ব্যবস্থায় আমূল্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন।
উদ্যোক্তা নাজমুল গণি লাভলু বলেন, সমাজে অনেক বয়স্ক লোক রয়েছে। এই বয়সে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সন্তানরা তাদের প্রতি তেমন খেয়াল রাখে না। তাদের দেখলে আমার বাবা-মার কথা মনে পড়ে যায়। তাই তাদের জন্য কিছু করতে চেষ্টা করে যাচ্ছি। এলাকার অনেক বন্ধু ও ছোট ভাইদের সহযোগিতায় মানবসেবা করে যাচ্ছি। সকলের সহযোগিতা পেলে এমন মহতী কাজ আরও প্রসারিত করতে পারবো।
চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, স্থাণীয় গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না। এলাকার কৃতি সন্তান নাজমুল গণি লাভলু সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধের ব্যবস্থা করেছে। তিনি এলাকার অনেক বয়স্ক ও বিধবাকে ভাতা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি অভাবী ছেলে মেয়েদের লেখা পাড়ার খরচ বহন করছেন।

A Barnik


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]