মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় দুটি সরকারি অফিসে পেট্রোল বোমা হামলা!

সংবাদদাতা / ১৭৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সদর ভূমি অফিসের একটি কক্ষ ও সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের তিনটি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর রাতের দিকে মাগুরা ভূমি অফিসের নিচ তালার ৫ নম্বর কক্ষের পেছন দিক থেকে জানলার কপাট খুলে বিকট শব্দে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় কক্ষে থাকা কম্পিউটার, প্রিন্টার, বিপুল পরিমাণে কাগজপত্র পুড়ে যায়। অপরদিকে প্রায় একই সময়ে সদর সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখকদের তিনটি রুমে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। সেখানে সদর সাব রেজিস্টার এর এজলাসের পেছনে কিছু অংশে আগুন ধরে যায়। এজলাসে তেমন কোন ক্ষতি না হলেও আগুনে ৩ দলিল লেখকের বিপুল পরিমাণে দলিল, টিকেট ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সেখান থেকে ১ বোতল পেট্রোল সহ বেশ কয়েকটি খালি বোতল পাওয়া যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী, সদর উপজেলা ভূমি কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওসি মোঃ আইয়ুব আলী বলেন, ‘ঘটনা স্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।’ ঘটনা তদন্তে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের (স্কোয়ার্ড লিডার) মোঃ আলেপ মোল্লা বলেন, ‘গতরাত সাড়ে তিনটার দিকে মাগুরা ভূমি অফিস থেকে ফোন আসে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যেয়ে দেখি রুমের আসবাপত্র পুড়ে গিয়েছে। পাশেই একটি বোতলে পেট্রোল সহ বেশ কয়েকটি খালি বোতল পাওয়া যায়। পরোবর্তিতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

—
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি।
তাং ০৬/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]