শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরায় ২টি সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন আটক!

সংবাদদাতা / ৮৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় তিন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টায় জেলা পুলিশ কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (ক্রাইম ও অবস) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গেল ৬ ডিসেম্বর গভীর রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের রবিন শেখ (১৯), রায়হান শেখ (২৩) এবং শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকার হাসিবুল হাসান (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, অগ্নিসংযোগের ফলে দুই অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি ও আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে নিজনান্দুয়ালী গ্রাম থেকে রবিন ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। পরে শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকা থেকে হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ অফিস ও আদালতের ওপর হামলা চালানো মূল পরিকল্পনার অংশ ছিল। বর্তমানে এই ঘটনায় যারা মদদ দিয়েছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২০/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]