শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অপহরণ করে কিশোরীকে ধর্ষন: র‍্যাবের অভিযানে আসামী গ্রেফতার

সংবাদদাতা / ৫৭ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক (গোদাগাড়ী)রাজশাহী:-

রাজশাহীতে জোরপূর্বক নাবালিকা কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ১ আসামীকে গ্রেফতার র‍্যাব-৫। নাবালিকা কিশোরী একজন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। সে সপ্তম শ্রেনীতে পড়ালেখা করে।আসামী বুলবুল ঐ কিশোরীকে ঘটনার আগে থেকেই নানারকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

গত ২৫ জুন সকাল ১০:৩০ মিনিটে কিশোরী স্কুলে যাওয়ার পথে জেলার চারঘাট থানা এলাকার মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি অজ্ঞাতনামা সিএনজিতে উঠিয়ে নেয়।এরপর তাকে আসামি বুলবুলের ভাড়া বাসা রাজশাহীর টিকাপাড়ায় নিয়ে যায়।খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানা যায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে এ বিষয়ে ২৬ জুন ভিকটিমের পরিবার জেলার চারঘাট থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২০। ধারা- ৯/৯(১) নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী ২০২০)। ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৫, রাজশাহীর অপারেশন দল ৩০ জুন সন্ধ্যা ৬:৪৫ মিনিটে জেলার বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকায় অপারেশন পরিচালনা করে। এতে আসামী মোঃ শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০), পিতা- মোঃ নাজমুল হোসেন, সাং-চাঁদপুর কাকড়ামারী, থানা-চারঘাট, জেলা- রাজশাহী কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী সংশ্লিষ্ট ধর্ষণ মামলার বিষয়ে সত্যতা স্বীকার করে।জিজ্ঞাবাদ শেষে গ্রেফতারকৃত আসামীকে চারঘাট থানার ধর্ষণ মামলা মূলে হস্তান্তর করা হইয়াছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]