শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাজারহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৪৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :-

আজ জুমার নামাযের পর কুড়িগ্রামের রাজারহাট বাজার মসজিদ থেকে বর্বর ইসরায়েলের ইহুদীবাদ কর্তৃক ফিলিস্তিনী নিরীহ মুসলমান ভাইবোনদের উপর জঘন্যতম যুলুম, নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবীতে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজারহাটের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। প্রতিবাদ চলাকালে তারা ইসরায়েলের বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে ইসরাইলী পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায়।

২১ মার্চ ( শুক্রবার) আহমাদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ইনসাফ কায়েমকারী ছাত্র সমাজের আহ্বায়ক মুহম্মদ সোহানুর রহমান শামীম। তিনি বলেন, আমাদের সাধ্য সামর্থ্য নেই ইসরায়েলকে প্রতিহত করার। ইসরায়েল যুদ্ধ বিরতি চুক্তি অমান্য করে যে নৃশংস হত্যাকান্ড চালালো আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও সর্বোচ্চ ঘৃণা জানাই। পাশাপাশি সমগ্র বিশ্বের ৫৭ টির অধিক মুসলিম দেশকে এক হয়ে ইসরায়েলী আগ্রাসনকে রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

এরপর বক্তব্য দেন ইনসাফ কায়েমকারী ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদ। তিনি বলেন, ১৭ই রমযান হচ্ছে বদর জিহাদ দিবস। এই দিবসেই মুসলমানরা বিজয় লাভ করেন। এদিনেই গাজায় হামলা করে বর্বর ইসরায়েল। এদেরও ধ্বংস অনিবার্য। মুসলমানদের বিজয় নিকটেই।

বিশেষ বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব রাশেদুল ইসলাম, তিনি গাজায় শিশু হত্যা ও মানবতাবিরোধী যে অপরাধগুলো হচ্ছে এর সুষ্ঠু বিচার জাতিসংঘকে নিশ্চিত করার আহ্বান জানান।

ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আহমদ তালুকদার বলেন, গত ২০২১ সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ তুলে দেয়া হয়। যা ইসরায়েলের স্বার্থের একটি অংশ। তিনি আহ্বান জানান বর্তমান সরকারের কাছে অতি দ্রুত যেন ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করা হয়।

এছাড়াও ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বক্তৃতা পেশ করেন মাওলানা মামুনুল ইসলাম এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী ভাইদের জন্য দোয়া করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ ওমর ফারুক বিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]