মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এসএসসি পরীক্ষার মধ্যে কোচিং বাণিজ্য ; অর্ধ লক্ষ টাকা জরিমানা

সংবাদদাতা / ১৩৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে সরকারি নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে চালু রাখা ও বৈধ নিবন্ধন না থাকায় দুটি কোচিং সেন্টারের দুই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত রবিবার সকালে রামগড় পৌর শহরের উপকন্ঠে হাই প্লাজা মার্কেটে অবস্থিত কোচিং সেন্টার দুটিতে এ অভিযান পরিচালনা করেন। রামগড় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,  এস এস সি পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোচিং সেন্টার খোলা থাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভার নিবন্ধন ব্যতীত কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে  সেলিম পাটোয়ারি হিরা ও মিঠু বড়ুয়া নামে কোচিং সেন্টারের দুই মালিককে  দু’টি পৃথক মামলায় “স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯” এর ধারা ৮০ অনুযায়ী ২৫০০০ টাকা করে মোট ৫০০০০ (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করে আাদায় করা হয়।  তিনি আরও জানান, কোচিং সেন্টার দুটি বন্ধ করে দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]