মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কাপাসিয়ায় অবৈধ বালু উত্তোলনের ব্যবহৃত ব্লগেটের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সংবাদদাতা / ১২০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

মো আলমগীর মোল্লাঃ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বলগেটের আঘাতে বানার নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক মাদ্রাসা ছাত্রের লাশ ১ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের নাম জুনায়েদ (১৫)। তিনি টোক ইউনিয়নের আব্দুল হামিদ চৌধুরী হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জুনায়েদ সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করতে বানার নদীর ধারে যায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বলগেটের ধাক্কায় সে নদীতে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টার পর নিখোঁজ জুনায়েদের মরদেহ উদ্ধার করে।

নিহত জুনায়েদ খুলনা বিভাগের বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার আমরাগাছি গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে। তিনি অর্ধেক কোরআন হিফজ সম্পন্ন করেছিলেন এবং মাদ্রাসার কিতাবখানার ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহার করা বলগেটগুলো দীর্ঘদিন ধরে কাপাসিয়া থানার টোক তদন্ত কেন্দ্র (ক্যাম্প) সংলগ্ন ঘাঁটে নোঙর করে থাকে। বালু উত্তোলন শেষে ওই ঘাঁটিতেই বলগেটগুলো অবস্থান করে। স্থানীয়ভাবে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও কোনো প্রকার তোয়াক্কা না করে বলগেটগুলো টোক ক্যাম্পের ঘাটে অবস্থান চালিয়ে আসছিল।

এলাকাবাসীর দাবি, এখানে পুলিশ তদন্ত কেন্দ্র থাকা সত্ত্বেও কিভাবে অবৈধ বলগেট এসে নোঙর করে মাসের পর মাস বালু উত্তোলন চালাচ্ছে—এ প্রশ্নের জবাব কেউ দিতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকায় এই অবৈধ বালু ব্যবসা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন এলাকায় বাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]