শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে প্রশাসনের উদ্যোগে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৭৭ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা / ৮৫ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরে কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এর তত্ত্ববোধানে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় চারটি মামলায় মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমার নেতৃত্বে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পৌরসভা আইনে মোট চারটি মামলা দায়ের করেন। এর মধ্যে কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সঞ্জয় ঘোষকে ৫০ হাজার টাকা, তিথি বেকারির পরিচালক মো. মিলন মিয়াকে ২৫ হাজার টাকা, আদর্শ মিষ্টান্ন এর মালিক দীলিপ চন্দ্রকে এক হাজার টাকা ও মুনসুরপুর গ্রামের বাবুল মিয়াকে এক হাজার টাকা মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, কালীগঞ্জে সরকারি সম্পত্তি জবরদখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল তাদেরকে ইতিপূর্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তিতে কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না। যারা স্বেচ্ছায় সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিবে প্রয়োজনে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]