মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

কোলন ক্যানসার নিয়ে সুখবর দিলেন বিজ্ঞানীরা

সংবাদদাতা / ২০৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

কোলন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সহজ উপায় খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।

তারা ‘কেইউ ৭০’ নামে একটি বিশেষ প্রোটিনের খোঁজ পেয়েছেন। প্রোটিনটি একটি সুইচের মতো কাজ করে। এই সুইচ কোষের ডিএনএ-কে অন বা অফ করে দিতে পারে।

বিজ্ঞানীরা বলেছেন, নতুন আবিষ্কৃত প্রোটিনটি নষ্ট হয়ে যাওয়া ডিএনএকে চিনে বের করতে পারে। তারপর সেই ডিএনএ’কে নিস্ক্রিয় করে দেয়। অথবা নষ্টও করে দিতে পারে। এর ফলে কোলন ক্যানসারের আশঙ্কা অনেকটাই কমে যায়।

 

বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ক্যানসারের মূল কারণ এই নষ্ট হওয়া ডিএনএ। এটিই কোষকে ক্যানসারাস করে তোলে। এই ডিএনএকে খুঁজে বের করে নষ্ট করে দিতে পারলেই মারণব্যাধি এড়ানো যায়‌‌। ফলে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক সি মিং ম্যান বলেন, এই প্রোটিন আমাদের শরীরেই থাকে। আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতার অংশ এই বিশেষ প্রোটিন। তবে তার পরিমাণ কতটা রয়েছে, তা দেখা জরুরি। কারণ, এর পরিমাণ কম হলে রোগের ঝুঁকি বেড়ে যাবে। তাই একজনের কোলন ক্যানসারের ঝুঁকি কতটা রয়েছে তা জানতে কেইউ ৭০ প্রোটিনের পরীক্ষা করা জরুরি। সেটার পরিমাণই বলে দেবে ক্যানসারের ঝুঁকি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]