মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের‎ হত্যার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত গাজীপুরের সাংবাদিক’রা আন্দোলন চালিয়ে যাবে

সংবাদদাতা / ১২৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

‎গাজীপুরে প্রকাশ্যে নৃশংসভাবে নিহত দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি  সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক ও আহত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভারও আয়োজন করা হয়।



‎শুক্রবার (১৫ আগস্ট ২০২৫ইং) বাদ আছর জয়দেবপুর রোড (বাসন থানা বিপরীতে) গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎ স্মরণ সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক আহবায়ক মোঃ  আল-আমীন দেওয়ান আল আবেদীর সভাপতিত্বে ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সদস্য সচিব মোঃ জাকির হোসেন কামালের পরিচালনায় স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, আসন্ন কার্য্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন, সহকারী কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, এম আক্তারুজ্জামান, সাবেক সহ সভাপতি মো: ইব্রাহিম খন্দকার, সাবেক যুগ্ম সম্পাদক  বেলায়েত হোসেন শামীম, সাবেক সহ-সাধারন সম্পাদক  মোঃ শহীদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ছানাউল্ল্যাহ নূরী, আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন প্রধান, সাবেক দপ্তর সম্পাদক, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক ঐক্য পরিষদ সদস্য লোকমান হোসেন পনির, সদস্য মোঃ ইব্রাহীম খলিল, হাজী সাইফুল ইসলাম, মোঃ পারভেজ মিয়া প্রমূখ।

‎‎গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের নেতারা বলেন যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে আমার সহযোগী ভাই কে হত্যা করা হয়েছে, হত্যা শুধু তাকে করা হয়নি হত্যা করা হয়েছে গণমাধ্যমকে ও গণমাধ্যমকর্মীরা বর্তমান নিরাপত্তাহীনতায় আছে, প্রশাসনের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। বক্তারা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা দ্রুত তুহিন হত্যাকারীদের গ্রেফতার করে বিচার মুখোমুখি দ্বার করিয়েছে। জিএমপি কমিশনার কে ধন্যবাদ জানিয়ে বলেন ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দিতে চেয়ে তিনি সত্যি মহৎ কাজ করে সাংবাদিকদের সম্মানিত করেছেন। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের অবিলম্বে দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তা না হলে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ কঠোর আন্দোলনের ডাক দিবে। লাগাতার আন্দোলনের মাধ্যমে তুহিন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করে তবেই ঘড়ে ফিরবো। নেতারা আরো বলেন গাজীপুর সহ সারাদেশে যে হারে সাংবাদিক নির্যাতন হচ্ছে তাতে করে আর কোন সাংবাদিক অনুসন্ধানী সংবাদ প্রকাশ করবে না সাংবাদিকরা। তাই আর যেন কোন সাংবাদিক নির্যাতিত না হয় সেজন্য প্রশাসনকে অবশ্যই সাংবাদিকদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে।

‎‎এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক, মিনাল কান্তি সৈকত, সাবেক কোষাধ্যক্ষ মোঃ আল-আমীন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ উল জামন(কমল)সাবেক নির্বাহী সদস্য মোঃ কাজী শাকিল , সাবেক নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, সদস্য মোঃ নজমুল হক,
‎ সদস্য আলমগীর হোসেন, সদস্য মোঃ হাসান, সহ গাজীপুর জেলার কর্তব্যরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
‎ স্মরণ সভা শেষে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনা করেন শোক সম্ভান্ত্র পরিবার কে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করার জন্য মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহব্বায়ক আল-আমীন দেওয়ান আল আবেদী।

‎অনুষ্ঠানে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্য সহ  বিভিন্ন উপজেলার সাংবাদিকেরা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক মাওলানা আলামীন দেওয়ান আল আবেদী মোনাজাত এর মাধ্যমে স্মরণ সভা,মিলাদ ও দোয়া মাহফিল সমাপ্তি হয়।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]