মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোদাগাড়ীতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইয়াবা সহ গ্রেফতার

সংবাদদাতা / ১৪৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী রাজশাহী :-

গোদাগাড়ী উপজেলার বাসুদেব পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান বাপ্পি (৩০) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। মোটরসাইকেল যোগে পালানোর সময় ঐ ইউনিয়নের ডোমকুলী এলাকার ফয়সাল আহমেদের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২৪ আগস্ট (রবিবার) রাত ১:৩০ মিনিটে উপজেলার ডোমকুলি এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করেন গোদাগাড়ী থানা পুলিশ। এসময় সাথে থাকা অপর একজন আসামি পালিয়ে যায়।

মোঃ নুরুজ্জামান (বাপ্পি) উপজেলার পাহাড়পুর নামাজ গ্রাম এলাকার আসাদুজ্জামানের ছেলে। বাপ্পি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাসুদেবপুর ইউনিয়ন শাখার সভাপতি। বাপ্পি ঐ ইউনিয়নের বিএনপি নেতাদের ছত্রছায়ায় ব্যবসা পরিচালা করতেন বলে জানা যায়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন জানান, আসামীরা মোটরসাইকেল যোগে পালানোর সময় ডোমকুলী এলাকার ফয়সাল আহমেদের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামির কাছ থেকে আমরা ৩৫ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করেছি। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]