মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোদাগাড়ীতে সাংবাদিককে হুমকি: মাদক দিয়ে ফাঁসাতে মরিয়া কারবারি

সংবাদদাতা / ২৬৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

গোদাগাড়ী:-

রাজশাহীর গোদাগাড়ীতে সাংবাদিক মিনালকে প্রাণনাশের হুমকি সহ মাদক দিয়ে ফাঁসাতে মরিয়া মাদক কারবারী বুলবুল।এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।সাংবাদিক মিনাল প্রতিদিনের বাংলাদেশ নামক একটি পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি।

সাংবাদিক মিনাল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁকে জড়িয়ে ক্রমাগত প্রাণনাশের হুমকি, মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ করেন ।
​এ ঘটনায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। যার ট্র্যাকিং নং: YOTP9X।
​
জিডি সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি মাদক মামলায় গ্রেপ্তার মোসাঃ আমেনা বেগম ওরফে মুক্তির ছেলে ‘জুই’ তার জব্দকৃত মোবাইল ফোন উদ্ধারে সাংবাদিক মিনালের সহযোগিতা চান। মানবিক কারণে মিনাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেল অফিসে যোগাযোগ করলে জানতে পারেন, মোবাইল ফোনগুলো বর্তমানে মাদারপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মোঃ বুলবুল আহমেদের জিম্মায় রয়েছে। ওইদিন দুপুরে মিনাল ফোন ফেরত দেওয়ার বিষয়ে বুলবুলের সাথে যোগাযোগ করলে সে ফোনগুলো ফেরত দিতে সম্মত হয়।

​
অভিযোগ উঠেছে, এই ঘটনার পর থেকেই কোনো কারণ ছাড়াই বুলবুল আহমেদ সাংবাদিক মিনালের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২২ জানুয়ারি থেকে সে তার ফেসবুক আইডি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর স্ট্যাটাস দিতে শুরু করে। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি থেকে বুলবুল তার ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে মিনালকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে আসছে। এমনকি গোদাগাড়ী গোল চত্বরে সাংবাদিককে সরাসরি আক্রমণের চ্যালেঞ্জও ছুড়ে দেয় অভিযুক্ত বুলবুল।

​ভুক্তভোগী সাংবাদিক রবিউল ইসলাম মিনাল বলেন, সংগত কারনেই আমি পেশাগত দায়িত্ব পালন করি। একজনের অনুরোধে নিয়মতান্ত্রিকভাবে মোবাইলের বিষয়ে কথা বলায় বুলবুল আমাকে টার্গেট করেছে। সে ক্রমাগত আমাকে মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখাচ্ছে এবং সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার পরিবারও উদ্বিগ্ন।
এ ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্ত বুলবুল আহমেদকে একাধিকবার ফোন করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
​
গোদাগাড়ী থানা সূত্রে জানা গেছে, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি তালিকাভুক্ত করা হয়েছে। সংযুক্ত হিসেবে হুমকি সম্বলিত মেসেঞ্জার স্ক্রিনশট এবং অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]