মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চন্দনাইশ হাশিমপুর আশ্রয়ণ প্রকল্পের সড়কের বেহাল অবস্থা। চলাচলে জন দুর্ভোগ

সংবাদদাতা / ১৬০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

এস.এম.জাকির,

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর আশ্রয়ণ প্রকল্প সড়কের বেহাল অবস্থা। সড়কটির মাত্র ৩০০ মিটার অংশ কাঁচা থাকার কারণে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচল দূরে থাক, পায়ে হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে যায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলো সামান্য বৃষ্টিতেই সড়কটি যেন ধান রোপণের জন্য প্রস্তুত করা চাষযোগ্য জমিতে পরিণত হয়।সড়কটির এমনই দূরাবস্থার ফলে,যান চলাচলতো দূরে থাক পায়ে হেঁটে চলাচল করা দূর্সাধ্য হয়ে পড়ে।এতে ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটির
গুরুত্ব বিবেচনা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগ

হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (২য় সংশোধিত)’ প্রকল্পের অধীনে চলতি বছর মার্চ মাসে ৩৫০ মিটার অংশ এইচবিবি দ্বারা উন্নয়ন করা হলেও বাকি অংশ কাঁচা থাকার কারণে চলাচলে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। দ্রুততম সময়ে
বাকি ৩০০ মিটার কাঁচা রাস্তা এইচবিবি দ্বারা উন্নয়ন করার দাবি জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এবিষয়ে যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, রাস্তাটি আমি সরজমিনে পরিদর্শন করেছি। রাস্তাটি কেবলমাত্র আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ব্যবহার করেন না। স্থানীয় লোকজনের চলাচলের জন্যও একমাত্র রাস্তা এটি। চলতি বছর মার্চ মাসে ৩৫০ মিটার অংশ এইচবিবি দ্বারা উন্নয়ন করা হয়েছে। গত সোমবার এসিল্যান্ড সরেজমিনে পরিদর্শন করেছেন। বাকি থাকা ৩০০ মিটার কাঁচা রাস্তা এইচবিবি দ্বারা উন্নয়ন করতে খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]