শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

চৌদ্দগ্রামে সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

সংবাদদাতা / ১১৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার নারী-পুরুষ সহ প্রায় সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

শুক্রবার দিনব্যাপী উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা ব্রীজের উপরে এ উপলক্ষে আয়োজিত ব্লাড ক্যাম্পেইনে শিশু, যুবক, নারী-পুরুষ সহ প্রায় ৩০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এটি সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের তৃতীয় ক্যাম্পেইন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জনসেবামূলক এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন শাকতলা গ্রামের যুব সমাজ। ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক।

কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করায় সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক এবং শাকতলা যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: আরমান হোসাইন জানান, রক্তদান একটি মহৎ কাজ। রক্তদানের জন্য রক্তের গ্রুপ জানা থাকা অত্যাবশ্যক। এলাকার মানুষকে সচেতন করতে এবং রক্তদানে উৎসাহী করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম সহ এ ধরণের বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সময় এমন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]