সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি

সংবাদদাতা / ২১ বার ভিউ
সময়ঃ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

এস.এম.জাকির,

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চন্দনাইশে বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে গতকাল ১৫ আগস্ট সকালে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়কগুলি পদক্ষিণ করে। প্রতিবছরের ন্যায় এবারের র‌্যালিতে বি-পুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা, গাউসিয়া কমিটির সর্বস্তরের নেতা কর্মী, সুন্নি জনতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চন্দনাইশ জশনে জুলুস কমিটির উদ্যোগে র‌্যালির নেতৃত্ব দিয়েছেন অধ্যক্ষ আহম্মদ হোসেন আল-কাদেরী। র‌্যালিতে আরো অংশ নেন মওলানা আবুল কাসেম নুরী, মওলানা আবুল কাসেম আনসারী, মওলানা সোহেল উদ্দিন আনসারী, মওলানা মো. সাদেক, ব্যাংকার আমিনুল ইসলাম, মেয়র প্রার্থী হেলাল উদ্দিন, ফেরদৌস ওয়াহেদ, মাসুদ পারভেজ প্রমূখ। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইসলামী ফ্রন্ট, বিভিন্ন ওয়ার্ডে গাউছিয়া কমিটিসহ ইসলামী সংগঠনের উদ্যোগে স্বাগত র‌্যালির আয়োজন করা হয়।
অপরদিকে জশনে জুলুসে ঈদে-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে চন্দনাইশ সদরস্থ আমিনুল্লাহ্ শাহ্ (রহঃ) এতিমখানা ও হেফজখানা থেকে হাফেজে কোরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তরবন্দী অনুষ্ঠান এতিমখানার প্রতিষ্ঠাতা, বিজিএমই নেতা আবদুল মাবুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন, অধ্যক্ষ মওলানা আহম্মদ হোসেন আল-কাদেরী, অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মওলানা আবুল কাসেম নুরী, মওলানা আবুল কাসেম আনসারী, মওলানা মনিরুজ্জামান, মওলানা মো. সাদেক, মওলানা ফরিদুল ইসলাম, মওলানা ছৈয়দুল হক, ব্যাংকার আমিনুল ইসলাম, ফেরদৌস ওয়াহেদ, রমিজ আহম্মদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]