বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করেছেন– রংপুর ডিআইজি,

সংবাদদাতা / ১৩১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ
মামলার আসামিকে ধরে এনে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেওয়া, ঘুষ না দিলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে তুলে এনে মামলায় ফাঁসানো সহ নানা অভিযোগ উঠা ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সদর থানায় যোগদানের ৫ মাসের মাথায় স্ট্যান্ড রিলিজ হলেন তিনি। শনিবার (১৯ এপ্রিল) রাতে ওসিকে স্ট্যান্ড রিলিজের বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। গত শুক্রবার (১৮ এপ্রিল) রংপুর ডিআইজি আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে প্রশাসনিক কারণে আরআরএফ রংপুরে বদলি করা হয়। এমন খবর ছড়িয়ে পরার পর সদরের আকচা, গড়েয়া ও সালন্দর সহ বেশ কয়েকটি স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। ওসির বদলির বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে সাংবাদিকদেরকে জানান, মাত্র ৫ মাস যোগদানের মধ্যে শহিদুর রহমান সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন। রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা থাকায় যে কাউকে ধরে নিয়ে এসে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দিতেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ছেড়ে দেয়। তার সাথে আওয়ামী লীগ নেতাদের যোগসাজোস ছিল। শুধু তাই নয়, কলেজপড়ুয়া ছাত্রীর পারিবারিক বিষয়ে সমাধান টানতে গিয়ে নগদ অর্থ হাতিয়ে নিয়ে সমাধান দেয়নি ওসি। কারণ হিসেবে জানা গেছে, অপরপক্ষের কাছে টাকার পরিমাণ বেশি নিয়ে তাদের পক্ষে কাজ করেছেন। এ নিয়ে থানায় দ্বন্দ্বও হয়। যা ঘুষ নেওয়ার বিষয়টি ভিডিও ধারণ করলে স্পস্টভাবে উঠে আসে। এছাড়াও সম্প্রতি, জেলা শহরের সরকারপাড়ার বাসিন্দা কয়েকজনের ১৬টি গরু ধরে নিয়ে থানায় আটকে রাখে ওসি শহিদুর। পরবর্তীতে তিন লাখ টাকা ঘুষ দাবি করলে টাকা না পাওয়ায় আটকে রাখা ১৬টি গরুর মধ্যে ৩টি গরু মারা যায়। এ নিয়ে শহরে তোলপাড় সৃষ্টি হয়। গড়ায় মামলা পর্যন্ত। এই ওসি একজন দুর্নীতিবাজ, ঘুষখোর হিসেবে সবার মুখে মুখে পরিচিতি লাভ করলেও কমেনি তার ঘুষ বাণিজ্য। এমন একের পর এক ঘুষ বাণিজ্য ও দুর্নীতি নিয়ে ওসির বিরুদ্ধে ফলাও নিয়মিত করে খবর প্রকাশ করেন সংবাদকর্মীরা। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ওসিকে রংপুর ডিআইজি আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সেই চিঠি পাওয়ার পর ওসি তদন্তকে সদর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]