মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

দেড়শত বছরের পুরানো ঐতিহ্যবাহী কালাচাঁন চৌধুরী হাটে নেই জৌলুশ -বাজার শেঠে ফার্নিচারের দোকান

সংবাদদাতা / ১৪৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

  • রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজানের দেড়শত বছর আগে গড়ে উঠে ঐতিহ্যবাহী গহিরা-কালাচাঁন চৌধুরী হাট।তৎকালীন ব্রিটিশ শাসন আমলে চিকদাইর ইউনিয়নের গহিরা গ্রামের জমিদার কালাচাঁন চৌধুরী বাজারটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ব্যবসা-বাণিজ্যের জন্য উত্তর চট্টগ্রামের মানুষের কাছে এ বাজার ছিল বিখ্যাত। প্রতি সপ্তাহে বুধ-রবিবার দুই দিন বসত এই হাট। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এই হাটে বিক্রির জন্য নিয়ে আসতো শাক-সবজি ও মাছ,মাংসসহ অন্য পণ্য ইত্যাদি!। চট্টগ্রাম শহরসহ দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ী, ক্রেতা- বিক্রেতার পদচারণায় মুখর থাকতো এই কালাচাঁন চৌধুরী হাট। অদূরে শুনা যেতো বাজারে আসা মানুষের শব্দ।

কিন্তু এখন আর আগের মতো নেই সেই প্রাণচাঞ্চল্য হাটটি।হারিয়ে গেছে কালাচাঁন চৌধুরী হাটের ঐতিহ্য। এখন সেখানে গড়ে উঠেছে কাঠের বাজার। কাঠ ব্যবসায়ীরা সর্তাখাল দিয়ে বাঁশের ভেলার সাথে ভাসিয়ে প্রতিদিন বিপুল পরিমান কাঠ গহিরা কালাচাঁন চৌধুরী হাটে এনে আট- দশটি করাত কলে স্তুৃপ করে রাখার কারণে এই হাটের ঐতিহ্য হারিয়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ। কাঠ স্তূপ করে রাখায় মানুষের হাঁটাচলা এবং কাঁচাবাজার বসার কোন জায়গায় নেই। তবে ২০১৩ সালে সরকারিভাবে বাজার শেঠ নির্মাণ করে দিলেও মিলে না কালাচাঁন চৌধুরী হাট। সরেজমিনে গিয়ে দেখা গেছে, একজন সবজি ব্যবসায়ী বিক্রি করছে সবজি।আর কোনো সবজি বিক্রেতাকে দেখা যায়নি।সরকারিভাবে নির্মাণ করা বাজার শেঠ এখন ফার্নিচারের দোকান। মোহাম্মদ সালাউদ্দিন নামের স্থানীয় একজন জানান,একসময় এ হাটটি সরকারিভাবে লাখ টাকার ডাক হতো।এখন কেউ ডাক নেন না। স্থানীয়রা হাটের জায়গা দখল করে বাজার শেঠে গড়ে তুলেছে ফার্নিচারের দোকান ও কাঠ ব্যবসায়ীদের কাঠের বাজার। ফলে হাটের পরিবেশ নষ্ট হয়েছে। তাই উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই হাটটি আগের মতো মিলে না।হারিয়ে গেছে এ বাজারের জৌলুস।
চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন,একসময় কালাচাঁন চৌধুরী হাট উত্তর চট্টগ্রামের বিখ্যাত বাজার ছিল। কী কারণে এই বাজারের জৌলুস চলে গেছে জানিনা। তবে কালাচাঁন চৌধুরী হাটের
ঐতিহ্য ফিরে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]