মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীগঞ্জে কলেজ ছাত্রীকে  চলন্ত বাসে পালাক্রমে ধর্ষণ

সংবাদদাতা / ২০০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ॥

নবীগঞ্জ শেরপুর সড়কের গতকাল রবিবার(১৫ জুন) রাতে যাত্রীবাহি বাসে এক কলেজ ছাত্রীকে পালা ক্রমে ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। রাতে ধর্ষিতার চিৎকার শোনে স্থানীয় জনতা সড়কের তিনতালাব পুকুর পাড় নামক স্থানে বাস ও বাসের ড্রাইভারকে আটক করে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেছে। এসময় অপর ধর্ষক বাসের হেলপার পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ নেতৃত্বে একদল সেনা সদস্য ভিকটিম কলেজ ছাত্রী ও ধর্ষক ড্রাইভারকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।জানাযায়, ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী (কাল্পনিক নাম) লিজা বেগম সকালে ঢাকা সায়েদাবাদ থেকে একটি বাসে উঠেন তার গ্রামের বাড়ি বানিয়াচং যাওয়ার পথে বাসে ছাত্রীকে ধর্ষণশায়েস্থাগঞ্জ বাস ষ্টেশনের মধ্যে নামার কথা থাকলে বাসের মধ্যে ঘুমিয়ে যায়। ফলে বাস তাকে শায়েস্থাগঞ্জে না নামিয়ে শেরপুর বাসষ্টেশনের নামিয়ে দেয়। সেখান রাত সাড়ে ১০টায় ঐ ছাত্রী মা এন্টার প্রাইজ নামক একটি লোকাল বাসে উঠেন। সেই বাসে কয়েকজন যাত্রী ছিল, বাসটি আউশকান্দি নামক স্থানে আসলে অন্যান্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর বাসে ঐ ছাত্রীকে একা পেয়ে বাসের ড্রাইভার মোঃ সাব্বির (২৫) ও হেলপাড় লিটন (২৩) তাকে বাসে পালাক্রমে ধর্ষন করেন। তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলা লেখার কাজ চলছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল মিয়া জানান, ঐ কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে এবং বাস চালক সাব্বিরকে আটক করা হয়েছে এবং হেলপাড় লিটন পালিয়ে গেছে।

 

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]