শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসায় পিঠাপুলি উৎসব

সংবাদদাতা / ১৭৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

ইব্রাহীম খলিল:

ρতারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপি মাদ্রাসা প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন। উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের, সাংবাদিক মামুনুল হাসান প্রমুখ।

মাদ্রাসার সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দিনের তত্ত্বাবধানে পিঠা উৎসবে ৬ষ্ঠ থেকে আলিম শ্রেণির ১০টি স্টলে প্রায় শতাধিক দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এর মধ্যে পাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, তালেক পিঠা, নারিকেল পিঠা, পাক্কন পিঠা, রেশমী পিঠা, ঝিলমিল পিঠা, ডিম সুন্দরী পিঠা, হৃদয় হরণ পিঠা অন্যতম।

অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুণ্য হচ্ছে আমাদের বিশাল একটা শক্তি। আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণরাই সহযোগিতা করবে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তারুণের উৎসব পালনের অংশ হিসেবে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা বাহারি রকমের পিঠার স্বাদ নিতে কেনাকাটায় উপচেপড়া ভিড় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]