শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

নবীনগরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা, চেক ও সনদ বিতরণ

সংবাদদাতা / ১১৮ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবু শংকর কর্মকার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রাণী ভট্টাচার্য, স্থানীয় এনজিও হোপ-এর নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান, জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, মোঃ মুখলেছুর রহমান, ইসলামী আন্দোলন সভাপতি মৌলানা জসিম উদ্দিন, উপজেলা এনসিপি নেতা আলমগীর হোসেন, যুব প্রতিনিধি বিউটি আক্তার ও জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে যুবকদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

অনুষ্ঠান শেষে নির্বাচিত যুবকদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]